ভাড়াটিয়াদের জন্য
প্রতিটি ভাড়ার রসিদ, এক জায়গায়।
মালিক রসিদ দেননি? আগের রসিদ হারিয়ে গেছে? Ghor-এ আপনার প্রতিটি পেমেন্ট, প্রতিটি বকেয়া, প্রতিটি রসিদ — সব নিরাপদে আপনার ফোনে।
ভাড়াটিয়া হিসেবে আপনি যা পাবেন
প্রতিটি রসিদ, চিরকালের জন্য
প্রতিটি পেমেন্টের ডিজিটাল রসিদ, মালিক আর ভাড়াটিয়া দু'জনের স্বাক্ষরসহ। মাস অনুযায়ী খুঁজুন, পিডিএফ ডাউনলোড করুন — কাগজ হাতড়াতে হবে না।
ঠিক কত বাকি জানুন
বকেয়া, অগ্রিম, চলতি ব্যালেন্স — পয়লা তারিখের আগেই দেখুন। পরের মাসের বিলে হঠাৎ ‘আগের বকেয়া’ আর নয়।
মালিকের সাথে সরাসরি লাইন
অ্যাপের ভেতরেই চ্যাট, হোয়াটসঅ্যাপে বার্তা হারানোর ভয় নেই। মেরামতের কথা হোক বা রসিদের প্রশ্ন — সব এক জায়গায়।
চুক্তিনামা, যখন খুশি
আপনার স্বাক্ষরিত চুক্তিনামা এক ট্যাপে। নোটিশ পিরিয়ড, শর্ত, জামানত — যখন দরকার তখনই হাতের কাছে।
কীভাবে শুরু করবেন
আমন্ত্রণ পান
আপনার বাড়িওয়ালা এসএমএস, হোয়াটসঅ্যাপ বা কিউআর কোডে একটা লিংক পাঠাবেন। সেটায় ট্যাপ করুন।
অ্যাকাউন্ট খুলুন
মোবাইল আর ওটিপি, অথবা ইমেইল দিয়ে দ্রুত সাইন আপ। ফ্রি, ৩০ সেকেন্ডের কাজ।
আপনার ভাড়া দেখুন
বাড়ি, ফ্ল্যাট, ভাড়া, বকেয়া — সব আগে থেকেই বসানো। মালিক রসিদ কাটলেই আপনি হাতে পান।